× প্রচ্ছদ সর্বশেষ দক্ষিণের খবর
প্রান্তিক জনপদ রাজনীতি সারাদেশ ফিচার ও ভ্রমন বিবিধ
বিশ্ব
মত-দ্বিমত শিক্ষাঙ্গন ও খেলাধুলা স্বাস্থ্য খেলাধুলা ভিডিও ধর্ম ও ইসলাম তথ্যপ্রযুক্তি বিনোদন লাইফস্টাইল শিল্প-সাহিত্য বিজ্ঞাপন
শীর্ষ সংবাদ

মাদারীপুরে যাত্রী ছাউনি নির্মাণের নামে সরকারি গাছ বিক্রির অভিযোগ, বিএনপি নেতাকে অবরুদ্ধ এলাকাবাসীর

দক্ষিণের খবর ডেস্ক

প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ০৭:১৯ পিএম

আপডেট: শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ০৭:১৯ পিএম

মাদারীপুরে যাত্রী ছাউনি নির্মাণের নামে সরকারি গাছ বিক্রির অভিযোগ, বিএনপি নেতাকে অবরুদ্ধ এলাকাবাসীর
মোক্তারহাট এলাকায় কালকিনি–সাহেবরামপুর সড়কের পাশে থাকা একটি সরকারি গাছ কাটতে শুরু করেন স্থানীয় গাছ ব্যবসায়ী মোকলেস মোল্লা। গাছ কাটার বিষয়টি নজরে এলে স্থানীয় কয়েকজন বাসিন্দা তাঁকে বাধা দেন।

মাদারীপুরের কালকিনি উপজেলার সাহেবরামপুর সড়কের পাশে যাত্রী ছাউনি নির্মাণের কথা বলে সরকারি গাছ বিক্রি ও কাটার অভিযোগ উঠেছে ডাসার উপজেলা বিএনপির নেতা সালাম খানের বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী তাঁকে কিছু সময়ের জন্য অবরুদ্ধ করে রাখেন।বুধবার সকালে কালকিনি উপজেলার সিডিখান ইউনিয়নের মোক্তারহাট এলাকায় এ ঘটনা ঘটে।সালাম খান কালকিনি উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক। বর্তমানে তিনি ডাসার উপজেলা বিএনপির নেতা হিসেবে পরিচিত।


বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে সরেজমিনে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মোক্তারহাট এলাকায় কালকিনি–সাহেবরামপুর সড়কের পাশে থাকা একটি সরকারি গাছ কাটতে শুরু করেন স্থানীয় গাছ ব্যবসায়ী মোকলেস মোল্লা। গাছ কাটার বিষয়টি নজরে এলে স্থানীয় কয়েকজন বাসিন্দা তাঁকে বাধা দেন।এ সময় মোকলেস মোল্লা স্থানীয়দের জানান, তিনি বিএনপি নেতা সালাম খানের কাছ থেকে ৩৫ হাজার টাকায় গাছটি কিনেছেন। বিষয়টি জানাজানি হলে সালাম খান ঘটনাস্থলে আসেন। পরে সরকারি গাছ বিক্রির অভিযোগ তুলে স্থানীয় লোকজন তাঁকে ঘিরে ধরে কিছু সময়ের জন্য অবরুদ্ধ করে রাখেন।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সরকারি জায়গার গাছ ব্যক্তি পর্যায়ে বিক্রি করার এখতিয়ার কারও নেই। অথচ অনুমোদনের কাগজপত্র প্রকাশ্যে না দেখিয়েই গাছ কাটার উদ্যোগ নেওয়া হয়েছে।


অবরুদ্ধ অবস্থায় সালাম খান দাবি করেন, যাত্রী ছাউনি নির্মাণের জন্য সরকারি অনুমতি নিয়েই গাছটি বিক্রি করা হয়েছে। তবে ঘটনাস্থলে উপস্থিত লোকজনের সামনে তিনি তাৎক্ষণিকভাবে সেই অনুমোদনের কোনো কাগজপত্র দেখাতে পারেননি।পরে দ্রুত সময়ের মধ্যে সরকারি অনুমোদনের প্রমাণপত্র দেখানোর আশ্বাস দিলে স্থানীয়রা তাঁকে ছেড়ে দেন।


স্থানীয় বাসিন্দা আকবর শিকদার, ফরিদ শিকদার ও জুয়েল চৌকিদার বলেন, সরকারি গাছ কাটার বিষয়টি জানতে পেরে তাঁরা বাধা দেন। তাঁদের ভাষ্য, গাছ বিক্রির বৈধ অনুমোদন রয়েছে—এমন কোনো কাগজপত্র তখন ঘটনাস্থলে দেখানো হয়নি। পরে কাগজ দেখানোর শর্তে সালাম খানকে ছেড়ে দেওয়া হয়।


গাছের ক্রেতা মোকলেস মোল্লা বলেন, “সালাম খানের কাছ থেকে ৩৫ হাজার টাকায় গাছটি কিনে আমি কাটা শুরু করেছিলাম। তিনি বলেছেন, গাছটি বিক্রির অনুমতি রয়েছে।”তবে সরকারি গাছ বিক্রির ক্ষেত্রে কী ধরনের অনুমোদন নেওয়া হয়েছিল, সেটি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নথি যাচাই করা প্রয়োজন বলে জানিয়েছেন স্থানীয়রা।


অভিযোগের বিষয়ে সালাম খান বলেন, “এলাকায় একটি যাত্রী ছাউনি তৈরি করা হবে। এ কারণে গাছটি বিক্রি করা হয়েছে। সরকারি অনুমতি নিয়েই গাছ বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”তবে তাঁর দাবির সমর্থনে ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে কোনো অনুমোদনপত্র প্রদর্শন করা হয়নি।কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ উল আরেফীন বলেন, খবর পাওয়ার পরপরই গাছ কাটা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি অনুমোদনের বিষয়টি যাচাই করা হবে।


তিনি বলেন, “আগামীকালের মধ্যে গাছ কাটার বৈধ অনুমোদনের কাগজপত্র দেখাতে না পারলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং মামলা করা হবে।”স্থানীয়দের প্রত্যাশা, নথিপত্র যাচাই করে প্রকৃত ঘটনা প্রকাশ্যে আনা হবে এবং সরকারি সম্পদ নিয়ে অনিয়ম হয়ে থাকলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


মন্তব্য করুন

  • ইউরোপের স্বপ্নে লিবিয়ায় জিম্মি শিবচরের মেহেদী, কাঁদছে পরিবার

    ইউরোপের স্বপ্নে লিবিয়ায় জিম্মি শিবচরের মেহেদী, কাঁদছে পরিবার

  • কালকিনি থানার সামনেই শেখ হাসিনার জন্মদিনের পোস্টার টাঙালেন ওয়ারেন্টভুক্ত আসামি!

    কালকিনি থানার সামনেই শেখ হাসিনার জন্মদিনের পোস্টার টাঙালেন ওয়ারেন্টভুক্ত আসামি!

  • শিবচরে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাই, ২০ লাখ টাকার ক্ষতি

    শিবচরে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাই, ২০ লাখ টাকার ক্ষতি

  • শিবচরের এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, নিহত ৩,বিকল বাসকে পেছন থেকে ধাক্কা, আহত অন্তত ২৫

    শিবচরের এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, নিহত ৩,বিকল বাসকে পেছন থেকে ধাক্কা, আহত অন্তত ২৫

  • শিবচরের চেয়ারম্যান গেট বাজারে গভীর রাতে আগুন

    শিবচরের চেয়ারম্যান গেট বাজারে গভীর রাতে আগুন

  • শিবচরের নন্দকুমার ইনস্টিটিউটে মাদক-কিশোর গ্যাং ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতামূলক সভা

    শিবচরের নন্দকুমার ইনস্টিটিউটে মাদক-কিশোর গ্যাং ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতামূলক সভা

  • অরাজকতা করে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হতে পারবে না: খোকন তালুকদার

    অরাজকতা করে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হতে পারবে না: খোকন তালুকদার

  • শিবচরে হত দরিদ্রদের মাঝে গাভী বিতরণ

    শিবচরে হত দরিদ্রদের মাঝে গাভী বিতরণ

  • 'নতুন প্রজন্মের দিকে বিশেষ গুরুত্ব দিতে হবে'  _ হেলেন জেরিন খান

    'নতুন প্রজন্মের দিকে বিশেষ গুরুত্ব দিতে হবে' _ হেলেন জেরিন খান

  • রাজৈরে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে কিশোরী নিহত, মা-বোনসহ আহত ৪

    রাজৈরে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে কিশোরী নিহত, মা-বোনসহ আহত ৪

সব খবর

  • শিবচরে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

    শিবচরে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • নারীকে হত্যা, শিশুকে আড়িয়াল খাঁ নদে নিক্ষেপ

    নারীকে হত্যা, শিশুকে আড়িয়াল খাঁ নদে নিক্ষেপ

  • শিবচরে মাদরাসা শিক্ষার গুণগত মান উন্নয়নে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচী

    শিবচরে মাদরাসা শিক্ষার গুণগত মান উন্নয়নে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচী

  • শিবচরের দত্তপাড়ায় চেয়ারম্যান প্রার্থী আরিফ মোল্লার মতবিনিময় সভা

    শিবচরের দত্তপাড়ায় চেয়ারম্যান প্রার্থী আরিফ মোল্লার মতবিনিময় সভা

  • বিপদে পাশে নেই কেউ’ শিবচরে আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

    বিপদে পাশে নেই কেউ’ শিবচরে আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

  • প্রবাস থেকে ফিরে ফল চাষে সাফল্যের গল্প:  শিবচরের রাসেল মিয়ার ৮ বিঘার আধুনিক বাগান তরুণদের অনুপ্রেরণা

    প্রবাস থেকে ফিরে ফল চাষে সাফল্যের গল্প: শিবচরের রাসেল মিয়ার ৮ বিঘার আধুনিক বাগান তরুণদের অনুপ্রেরণা

  • জমি অধিগ্রহন জটিলতায় কাজ বন্ধ, দূর্ভোগে সাধারণ মানুষ

    জমি অধিগ্রহন জটিলতায় কাজ বন্ধ, দূর্ভোগে সাধারণ মানুষ

  • শিবচরে এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল রেস করতে গিয়ে তরুণের মৃত্যু, পালিয়ে গেলো বন্ধুরা!!

    শিবচরে এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল রেস করতে গিয়ে তরুণের মৃত্যু, পালিয়ে গেলো বন্ধুরা!!

  • শিবচর উপজেলার ভান্ডারিকান্দি ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ জুনায়েদ চোকদার এর উপর হামলা

    শিবচর উপজেলার ভান্ডারিকান্দি ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ জুনায়েদ চোকদার এর উপর হামলা

  • 'শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারত সরকারের সাথে যোগাযোগ চলমান রয়েছে' :পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

    'শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারত সরকারের সাথে যোগাযোগ চলমান রয়েছে' :পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

সব খবর

আরও পড়ুন

ইউরোপের স্বপ্নে লিবিয়ায় জিম্মি শিবচরের মেহেদী, কাঁদছে পরিবার

ইউরোপের স্বপ্নে লিবিয়ায় জিম্মি শিবচরের মেহেদী, কাঁদছে পরিবার

কালকিনি থানার সামনেই শেখ হাসিনার জন্মদিনের পোস্টার টাঙালেন ওয়ারেন্টভুক্ত আসামি!

কালকিনি থানার সামনেই শেখ হাসিনার জন্মদিনের পোস্টার টাঙালেন ওয়ারেন্টভুক্ত আসামি!

শিবচরের এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, নিহত ৩,বিকল বাসকে পেছন থেকে ধাক্কা, আহত অন্তত ২৫

শিবচরের এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, নিহত ৩,বিকল বাসকে পেছন থেকে ধাক্কা, আহত অন্তত ২৫

শিবচরের চেয়ারম্যান গেট বাজারে গভীর রাতে আগুন

শিবচরের চেয়ারম্যান গেট বাজারে গভীর রাতে আগুন

প্রকাশক ও প্রধান সম্পাদক: মো. সরোয়ার হোসেন মিঠু
নির্বাহী সম্পাদক: ইমতিয়াজ আহমেদ
বার্তা সম্পাদক: নাজমুল হোসেন লাভলু
ডিজিটাল ইনচার্জ: মো.সোবাহান মিয়া

Email: dokkhinerkhobor@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1717607442
Address: Shibchar Powro Super Market, 2nd Flor, Shop No.44, Shibchar Sadar, Madaripur.

অনুসরণ করুন

স্বত্ব দক্ষিণের খবর

Developed by Vida Team